Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমেরিকায় হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা ৬০০ এর বেশি ছাড়াতে পারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় হেলেন ভয়ঙ্কর আঘাত হেনেছে আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যে । এখনও পর্যন্ত নিহত হয়েছে ১০০ জন। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার(৩০ সেপ্টেম্বর)আমেরিকার স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডওয়েল জানান, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এখনও পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, সাউথ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিয়া থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মৃতদেহ উদ্ধোর করেছেন। তবে আমাদের আশঙ্কা, এই ঝড়ে মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পেরে।

এদিকে এই নিয়ে মুখ খুলেছেন প্রেসডেন্ট বাইডেন। তিনি ঘূর্ণিঝড় হেলনকে ‘ভয়াবহ বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং তাদের মধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করতে কাজ চলছে। আমরা সবরকমভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।’

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এই সময় ওই এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। এই ঝড়ের কারণে বিগ বেন্ড এবং তার আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা-ঘাটে চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা ঘাট সব ডুবে গিয়েছে।

এই নিয়ে আমেরিকান রেডক্রস জানিয়েছে, তারা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ১৪০টিরও বেশি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যেই খুলে দিয়েছে। প্রায় ২ হাজার মানুষ সেগুলোতে আশ্রয় নিয়েছেন। তাঁদের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00