Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে হত পাঁচ

আহত ৬৫, অধিকাংশের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ফের বিস্ফোরণ। হামলা হয় রাজধানী কাবুলের একটি মসজিদ লক্ষ্য করে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচজন। আহত ৬৫। এদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই খবর লেখা পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। 

মাত্র দু’দিন আগে কাবুলে পরপর তিনটি স্কুল লক্ষ্য করে হামলা চলে। হামলায় প্রাণ হারান  ২৫ জন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই পড়ুয়া। সেই হামলারও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

তালিবান আফগানিস্তান দখলের পর ১৯ এপ্রিল বড় ধরনের হামলা ঘটল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দ্বিতীয় হামলা। স্বাভাবিকভাবেই একের পর এক বিস্ফোরণকে কেন্দ্র করে আফগানিস্তানের আকাশে ঘনীভূত হচ্ছে রহস্যের মেঘ। বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে, তা ভেবেই পাচ্ছে না তালিবান সরকার। 

গত বছর আফগানিস্তান সাক্ষী ছিল একাধিক বিস্ফোরণের। শুধুমাত্র নভেম্বরেই দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায় আফগানিস্তানের বুকে। প্রথম হামলা হয় ১৪ নভেম্বর। প্রাণ হারান ছজন। আহত হন সাতজন। ঠিক তার পরের দিন, অর্থাৎ ১৫ এপ্রিলের বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৩২জনের। আহত হন ৪০ জন। আর আফগানিস্তান তালিবান দখলের সময় কাবুল বিমানবন্দরের সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন একশোর বেশি মানুষ। আহত হন দেড় শতাধিক।

আরও পড়ুন  স্কুল লক্ষ্য করে বিস্ফোরণ, পর পর তিনবার, হত ২৫ ছাত্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00