Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্তর ইরাকে ভয়াবহ জঙ্গি হামলা, হত গ্রামবাসীসহ ১৩

রয়টার্সের ওই প্রতিবেদন অনুসারে, উত্তর ইরাকের কুর্দিস্থানেের মাখমুর নামের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার উত্তর ইরাকের ভয়াবহ একটি জঙ্গি হামলা প্রাণ কাড়ল ১৩ জনের। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এদিন ইরাকের উত্তরে অবস্থিত কুর্দিস্থানেের একটি গ্রামে এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে। এই হামলায় ১৩ জনের প্রাণ গিয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ১০ জন কুর্দিশ সেনা এবং বাকি ৩ জন ওই গ্রামেরই সাধারণ বাসিন্দা। জানা যাচ্ছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটই (আইএস) এই হামলা চালিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদন অনুসারে, উত্তর ইরাকের কুর্দিস্থানেের মাখমুর নামের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। তবে যে এলাকায় আইএস হামলা চালিয়েছে সেখানে এই ধরণের ঘটনা এই প্রথম নয়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায়  কুর্দি বাহিনী, ইরাকি বাহিনী এবং বেসামরিক বাহিনীদের ওপর প্রায়শই হামলা চালিয়ে থাকে আইএস।

এই হামলা প্রসঙ্গে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন এবং মাসরুর বারজানি ইসলামিক স্টেটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে ইরাকি কুর্দি এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে নিরাপত্তা এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00