Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউড অভিনেতা  ক্রিশ্চিয়ান অলিভার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  বছরের শুরুতেই হলিউডে জগতে এল দুঃসংবাদ । বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউড অভিনেতা  ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে। জানা গিয়েছে, জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান সাগরে। অলিভার নিজস্ব বিমানেই এই দুর্ঘটনাটি হয়। রয়্যাল সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস পুলিশ ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, জর্জ ক্লুনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালের অ্যাকশন-কমেডি ‘স্পিড রেসার’ ছবিতে বড় পর্দায় অভিনয় করেছেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যারিবিয়ান সাগরে এই দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে চারজনের দেহ  উদ্ধার করে। এই বিমান দুর্ঘটনায় ৫১ বছর বয়সী অলিভার ছাড়াও প্রাণ হারিয়েছেন তিন জন । তাঁরা হলেন অলিভার দুই মেয়ে বছর ১০ এর মাদিতা এবং বছর ১২-এর অনিক । এছাড়াও প্রাণ হারিয়েছেন পাইলট রবার্ট স্যাকস। জানা গিয়েছে, বিমানটি বৃহস্পতিবার দুপুরে গ্রেনাডাইনসের একটি ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ার দিকে যাচ্ছিল। আর সেই সময় এই দুর্ঘটনাটি হয়।

উল্লেখ্য অলিভার কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি সৈকতের ছবি পোস্ট করেছিলেন । অলিভা ক্যারিয়ারের প্রথম দিকের টিভি সিরিজ “সেভড বাই দ্য বেল: দ্য নিউ ক্লাস” এবং চলচ্চিত্র “দ্য বেবি-সিটার্স ক্লাব” –এ অভিনয় করেছিলেন। পাশাপাশি অলিভার পুলিশ শো “অ্যালার্ম ফার কোবরা 11” বেশ জনপ্রিয়তা লাভ করে। তাঁর এই প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে হলিউড।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00