Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিলামে হিটলারের ঘড়ি বিক্রি প্রায় ৯ কোটি টাকায়, ক্ষুব্ধ ইহুদি নেতারা

১৯৩৩ সালে জন্মদিনে তাঁকে ওই ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল বলে নিলামকারী সংস্থা জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিশ্বের অন্যতম ঘৃণিত নায়ক তথা জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের (Adolf Hitler) ব্যবহৃত ঘড়ি নিলামে বিক্রি হল  ১১ লাখ ডলারে। ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১০০ টাকা। তবে যিনি কিনেছেন সেই ক্রেতার পরিচয় জানা যায়নি। হিটলারের ব্যবহৃত ঐতিহাসিক ঘড়ি নিলামে তোলায় ক্ষুব্ধ ইহুদি নেতারা (Jewish leaders)। ওই ঘড়ি যাতে ক্রেতার হাতে তুলে না দেওয়া হয় তার জন্য নিলামকারী সংস্থা মারিল্যান্ডের আলেকজান্ডার ঐতিহাসিক কেন্দ্রকে (Alexander Historical Auctions) চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছেন ৩৪ ইহুদি নেতা।

উনবিংশ শতকের প্রথম দিকে জার্মানির রাজনীতিতে ধূমকেতুর মতো উত্থান হয়েছিল অ্যাডলফ হিটলারের। ১৯৩৩ সাল থেকে দ্বিতীয বিশ্বযুদ্ধ পর্যন্ত জার্মানির শাসন ক্ষমতায় ছিলেন তিনি। কিন্তু ইতিহাসে তিনি কুখ্যাত ও ঘৃণিত রাজনৈতিক নেতা হিসেবেই পরিচিত। তাঁর নেতৃত্বেই না‍ৎসি বাহিনীর উত্থান ঘটেছিল। আর সেই না‍ৎসি বাহিনীর বিরুদ্ধে খুন, ধর্ষণ সহ নারকীয় অত্যাচারে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। হিটলারের আমলে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ। ইহুদি নিধন যজ্ঞ চালিয়ে প্রায় ৬০ লাখ নিরীহ ইহুদিকে খুন করা হয়েছিল বলে দাবি ইতিহাসবিদদের। যদিও জীবনের শেষটা খুব সুখকর হয়নি অত্যাচারী নেতার। ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলারের জার্মানির বেরঘোফের একটি বাঙ্কারে আত্মহত্যা করেন হিটলার।  

মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ জানিয়েছেন, নিলামে হিটলারের ব্যবহৃত যে ঘড়িটি বিক্রি হয়েছে সেটি হুবার ব্র্যান্ডের। চামড়ার বেল্ট ও কালো ডায়ালের ঘড়িটির কাঁটা গুলি সোনালি রঙের। ১৯৩৩ সালে জন্মদিনে তাঁকে ওই ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল বলে নিলামকারী সংস্থা জানিয়েছে। কুখ্যাত না‍ৎসি নেতার ঘড়ি নিলাম করার পক্ষে সাফাই দিতে গিয়ে নিলামকারী সংস্থা দাবি করেছে, ইতিহাসকে সংরক্ষিত রাখতেই ঘড়িটি নিলাম করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00