Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপটে ধরে চুম্বন, ঠোঁটে-ঠোঁট, আর একটু হলেই…

স্মৃতিগ্রন্থে উল্লেখ হুমার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যৌনকেচ্ছার দৌলতে সংবাদের শিরোনামে আবার হোয়াইট হাউস। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, যৌন হেনস্থার শিকার ক্লিন্টন-পত্নী হিলারি ক্লিন্টনের দীর্ঘদিনের সহকারী হুমা আবেদিন। তিনি তাঁর এই নারকীয় অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন ‘বোথ/ অ্যান্ড: আ লাইফ ইন মেনি ওয়ার্ল্ডস’ স্মৃতিগ্রন্থে। দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, তারা ওই বইয়ের একটি কপি সংগ্রহ করেছে। যৌন হেনস্থার কথা উল্লেখ করলেও হুমা আবেদিন জানাননি তিনি কোন সেনেট সদস্যের লালসার শিকার হয়েছিলেন?

কী লিখেছেন হুমার তাঁর স্মৃতিগ্রন্থে?

‘সেদিন (ঘটনার দিন) আমি এক সেনেট সদস্যের সঙ্গে ফিরছিলাম। সেনেট সদস্যের বাড়ির সামনে পৌঁছতে তিনি আমাকে তাঁর বাড়িতে আসতে বলেন। বাড়ি ঢোকার পর উনি আমাকে ওনার প্রাইভেট চেম্বারে নিয়ে গিয়ে বলেন, আপনি যেভাবে স্বচ্ছন্দ বোধ করেন, সেভাবে বসুন। তারপরে ঘটল কেলেঙ্কারি।’

হুমার বয়ান অনুসারে, ’আচমকাই এই সেনেটসদস্য আমার কোলে বসে পড়ে জাপটে ধরে চুমু খেতে শুরু করেন। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। এর পরে কী হবে সেটা আন্দাজ করতে বিন্দুমাত্র দেরি হয়নি। আমি আপ্রাণ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। পরে অবশ্য উনি এই অভব্য আচরণের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নেন।’

হুমা আবেদন এও লেখেন, ‘ওই সেনেট সদস্য পরে অবশ্য ওই কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমাপ্রার্থনা চেয়ে নেন।রাতটা তাঁর বাড়িতে কাটিয়ে দেওয়ার অনুরোধও করেন। আমার জবাব ছিল – না। এই ঘটনার পর বেশ কয়েকদিন ওনাকে এড়িয়ে চলতাম। এই ঘটনার কিছুদিন বাদে ক্যাপিটল হিলে ওই সেনেটর সদস্যের সঙ্গে আমার দেখা হয়। উনি জানতে চান, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ কি না। কথাবার্তা যখন চলছে, তখন সেখানে আচমকাই চলে আসেন হিলারি ক্লিন্টন। মনে হয় উনি বুঝতে পেরেছিলেন, কিছু একটা হয়েছে। কিন্তু সেদিন রাতের সেই অপ্রীতিকর অভিজ্ঞতার বিন্দুবিসর্গ ওনাকে জানাইনি। সময় যত গড়িয়েছে, সেই রাত আরও ফিকে হয়েছে। এখন সব কিছু অতীত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00