Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার সমর্থন,ইজরায়েলে দুই হাজার পাউন্ডের বোমার চালান নিয়ে হাজির মার্কিন বিদেশমন্ত্রী!

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফের ইজরায়েলে ‘এমকে-৮৪’ নামের দুই হাজার পাউন্ডের বোমার একটি চালান পাঠাল ট্রাম্প প্রশাসন। এই চালানটি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন আটকে রেখেছিলেন।রবিবার(১৬ ফেব্রুয়ারি)ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে,ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তা হিসেবে মার্কো রুবিওর প্রথম ইজরায়েলি সফরের সময়, রাতারাতি মার্কিন তৈরি বোমার একটি চালান ইজরায়েলে পৌঁছেছে। এর জন্য ধন্যবাদ আমেরিকাকে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে মার্কো রুবিও ইজরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন।একই রাতে ইজরায়েলের কাছে গিয়ে পৌঁছায় বোমাগুলো। হাতে পেয়ে খুশিতে ফেটে পড়েছেন নেতানিয়াহু সরকার।এই নিয়ে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাতে আসা অস্ত্রের চালানটি ‘ইজরায়েল ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরও বাড়িয়ে দিয়েছে। কঠিন সময়ে আমেরিকার সমর্থন ইজরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে।

এর আগে আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রেখেছিল। বিষয়টি স্থগিত করে রাখা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি খতিয়ে দেখার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এই নিয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন, ‘এমন অনেক জিনিস, যা ইজরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন দেওয়ার পরিকল্পনা চলছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00