Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপ্রিম কোর্টের দ্বারস্থ  পান্নুন খুনের অভিযুক্ত নিখিল গুপ্তা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন   অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার পরিবার। চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি করলেন নিখিল গুপ্তের পরিবার। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রণালয় নিখিল গুপ্তাকে গ্রেপ্তার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চেক বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লাদিমির রেপকা বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার  বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যতা খুঁটিয়ে দেখা হবে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করা হবে।

প্রাথমিকভাবে মার্কিন প্রশাসন দাবি করছে,  নিখিল নিজে থেকে পান্নুকে হত্যা করার ছক কষেনি। তাকে ‘খুন করতে ভাড়া’ করা হয়েছিল । ৫২ বছর বয়সী নিখিল গুপ্তা আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি।   অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য় এক কানাডিয়ান নাগরিক, এক পাকিস্তানি নাগরিক এবং দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। হত্যার ষড়যন্ত্র চালানোর জন্য তাঁদের তথ্য, নির্দেশনা এবং আর্থিক সহায়তা দিয়েছিলেন নিখিল গুপ্তা বলে অভিযোগ। নিখিল বর্তমানে চেক রিপাবলিকানের আধিকারিকদের হেফাজতে রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00