Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জার্মানির বিশ্ববিদ্যালয়ে ফের বন্দুক হামলায় হত ২, গুরুতর আহত আরও ৩

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত জার্মানির বিশ্ববিদ্যালয়। জানা যাচ্ছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হলের ভেতরে এই হামলা চালিয়েছে এক বন্দুকধারী। তার ছোঁড়া গুলিতে একজন পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে জানা যাচ্ছে এই হামলা চালানোর পর ওই বন্দুকধারী নিজের বন্দুকের গুলিতেই ক্যাম্পাসের ভিতরে আত্মঘাতী হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই হামলাবাজ বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। তবে ঠিক কী কারণে সে নিজের সহপাঠীদের ওপর এমন হামলা চালিয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। 

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটেছে। এদিন ওই  হামলাকারী  পড়ুয়া দুটি বন্দুক নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তার কাছে একটি লম্বা বন্দুক ছিল এবং একটি ছোট পিস্তল ছিল। প্রথমে সে ওই লম্বা বন্দুক দিয়ে তার সহপাঠীদের ওপর হামলা চালায় এবং পরে পিস্তল দিয়ে নিজে গুলি খেয়ে আত্মঘাতী হয়। তার ছোঁড়া গুলিতে ৪ জন পড়ুয়া গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক জনের মৃত্যু হয়।

অন্যদিকে এই হামলার কারণ অনুসন্ধান কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই  তদন্ত শুরু করেছেন হেইডেলবার্গের পুলিশ। এই হামলার পিছনে কোনও রাজনৈতিক এবং ধর্মীয় কারণ রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই হামলা চালানো ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশের তদন্তকারী একটি দল। পাশাপাশি নিহত ওই আততায়ীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফ্রিজ করে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00