Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদের পরেই পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হচ্ছে

সংবিধান লঙ্ঘনের অভিযোগেই প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পরে এবার দেশের প্রেসিডেন্ট আরিফ আলভিকে সরাতে কোমর কষে ঝাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঈদের পরেই পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনা হচ্ছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) জাতীয় পরিষদ সদস্য মহসিন শাহনেওয়াজ রঞ্জা। সংবিধান লঙ্ঘনের অভিযোগেই প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ‘খুন ও দুর্নীতির’ দায়ে অভিযুক্ত পিএমএল (এন) নেতা শাহবাজ শরিফ। যদিও প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে শপথ পড়াতে অস্বীকার করেছিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি। শুধু শাহবাজ শরিফকেই নয়, তাঁর মন্ত্রিসভার সিংহভাগ সদস্যকেই মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করাতে রাজি হননি পাক প্রেসিডেন্ট। ফলে পাক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছিলেন সেনেট চেয়ারম্যান। ইমরান ঘনিষ্ঠ আরিফ আলভির এমন আচরণে বেজায় চটেছেন পিএমএল (এন), পিপিপি সহ বর্তমান জোট সরকারের শরিক দলের শীর্ষ নেতারা।

‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে দেওয়া সাক্ষা‍ৎকারে পিএমএলের (এন) জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) মহসিন শাহনেওয়াজ বলেছেন, ‘সরকার অন্ততপক্ষে দুটি ঘটনায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দশম জাতীয় অর্থ কমিশন (এনএফসি) গঠনে বিজ্ঞপ্তি জারি এবং সংসদীয় কমিটিকে পাস কাটিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্যকে নিয়োগ দেওয়ার বিষয়টি সামনে আনা হবে। দেশের উচ্চ আদালত রাষ্ট্রপতির সিদ্ধান্তগুলোকে সংবিধান লঙ্ঘন বলে ঘোষণা করেছে। ওই রায়ের প্রেক্ষিতেই ইমপিচমেন্ট আনা হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00