Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাজার-হাজার Gmail অ্যাকাউন্ট বন্ধ করছে গুগল, আপনার অ্যাকাউন্ট নিরাপদ?

অ্যাকাউন্ট বন্ধের আগে অবশ্য নোটিফিকেশন পাঠাবে গুগল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সুরক্ষার স্বার্থে হাজার-হাজার জিমেল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। চলতি বছরেই ওই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে বুধবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন। শুধু যে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তাই নয়, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টে থাকা ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব বা গুগল ফটোস— এ থাকা কোনও সুরক্ষিত তথ্যই আর ফেরত পাবেন না উপভোক্তারা।

কাদের জিমেল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে? আর কেনই বা বন্ধ হচ্ছে? ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’ এর প্রতিবেদন অনুযায়ী, গুগল কর্তৃপক্ষ লক্ষ্য করে দেখেছেন জিমেইলে হাজার-হাজার অ্যাকাউন্ট খোলা হলেও তা নিস্ক্রিয় হয়ে রয়েছে।  দুই স্তরের যাচাইকরণ সেটআপ পদ্ধতি চালু পরেও সক্রিয় করেননি গ্রাহকরা। দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টগুলি নিস্ক্রিয় থাকায় তথ্যচুরির সম্ভাবনা রয়ে যাচ্ছে। তাই সুরক্ষার স্বার্থেই ওই নিস্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি জিমেল অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে ১৫ জিবি ডেটা স্টোর বরাদ্দ থাকে। দুই বছর বা তারও বেশি সময় ধরে যদি কোনও অ্যাকাউন্ট নিস্ক্রিয় থাকে, তাহলে ব্যবহারকারীর নজরে আনা হবে। নির্দিষ্ট অ্যাকউন্টকে কয়েক দফায় সতর্ক করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যেসব জিমেল অ্যাকাউন্টধারী একবারের জন্য নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রবেশ করবেন না তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00