Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করছে ফ্রান্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শেষ পর্যন্ত নাইজার থেকে রাষ্ট্রদূত-সহ কূটনীতিবিদ এবং সেনাদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, অতি দ্রুতই নাইজারে কর্মরত ফরাসি রাষ্ট্রদূত-সহ দূতাবাসের আধিকারিকরা দেশে ফিরবেন। সামরিক জুন্টা সরকারকে সামরিক সাহায্যও বন্ধ করে দিচ্ছে ফ্রান্স। ফলে ওই দেশটিতে বর্তমানে যে ফরাসি সেনারা রয়েছেন, তারাও দেশে ফিরবেন।

গত জুলাইতে নাইজারে সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। ফরাসি সরকারের মদতপুষ্ঠ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। যদিও ওই সামরিক অভ্যুত্থানের তীব্র বিরোধিতা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়ে দিয়েছেন, ‘ফ্রান্স এখনও ক্ষমতাচ্যূত মোহাম্মদ বাজুমকেই প্রেসিডেন্ট হিসেবে মনে করে।’ নাইজারে ক্ষমতার পালাবদলের পরেই দেশটিতে থাকা ফরাসি সেনাদের প্রত্যাহারের দাবিতে সরব হয়ে বিক্ষোভ দেখিয়ে চলেছেন সাধারণ মানুষ। ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাজুমের অনুরোধেই নাইজারের সাহেলে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ফ্রান্সের সেনাবাহিনী। 

চলতি মাসের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো অভিযোগ করেন, ‘সামরিক অভ্যুত্থানের পরেই নাইজারে ফরাসি রাষ্ট্রদূতকে গৃহবন্দি করে রেখেছে নাইজারের সামরিক জুন্টা সরকার।’ যদিও নাইজার থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কথা মাথায় রেখে নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00