Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘর ভাঙছে বাইডেন কন্যার, স্বামীর কাছে চাইলেন ডিভোর্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কন্যা। জো ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন যথেষ্ট পরিচিত মুখ। তাই তার বিবাহ বিচ্ছেদের আবেদনের খবরে চারদিকে হৈ হৈ পড়ে গিয়েছে। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যজীবনে দাড়ি টানার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাশলি। সেই জন্য বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১১ অগস্ট সোমবার চল্লিশোর্ধ্ব অ্যাশলি বাইডেন ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পার্কে হাঁটার একটি ছবি শেয়ার করেন। সেই ছবিটি ঘিরেই শুরু হয় জল্পনা। ছবিটিতে দেখা যায় অ্যাশলি থাম্বস আপ দেখাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বিয়ন্সের ‘ফ্রিডম’ গানটি। এখানেই শেষ নয়। একই দিনে তিনি লরিন হিলের ‘ফ্রিডম টাইম’ গানের সঙ্গে একটি উক্তি শেয়ার করেন। তাতে স্পষ্টভাবে লেখা ছিল ‘নতুন জীবন, নতুন সূচনা মানে নতুন সীমানা।’ এই পোস্টটি বেশিক্ষণ রাখেননি অ্যাশলি। কিছু সময় পরেই সেটি মুছে ফেলেন।

পিপল ম্যাগাজিন সূত্রে খবর, ২০১০ সালে স্বামী ড. হাওয়ার্ড ক্রেইনের সঙ্গে পরিচয় হয় অ্যাশলি বাইডেনের। পরিচয়ের সেতুবন্ধন করেছিলেন জোয়ের ভাই বো। ২০১১ সালের অক্টোবর মাসে ৫৮ বছর বয়সী হাওয়ার্ড ক্যালিফোর্নিয়ার বিগ সুরে এক অনিন্দ্যসুন্দর সূর্যাস্তের সময় অ্যাশলিকে বিয়ের প্রস্তাব দেন। অ্যাশলি তাতে সম্মত হন। শেষ পর্যন্ত ২০১২ সালের ২ জুন তাঁরা ডেলাওয়্যারে গ্রিনভিলের একটি রোমান ক্যাথলিক চার্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অ্যাশলি ক্যাথলিক খ্রিস্টান, ক্রেইন ইহুদি- তাই দুই ধর্মের প্রতি সম্মান জানিয়ে উভয় মোটেই বিবাহহ সম্পন্ন হয়।

অ্যাশলি ও হাওয়ার্ডের বিয়ের পর বাইডেন পরিবারের বাড়ির পেছনের বাগানে রিসেপশনের আয়োজন করা হয়। মেয়ের বিয়ের সময় জো মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু আর সকল বাবার মতো তিনিও নিজেই রিসেপশনের স্থান সাজানোর কাজে অংশ নেন। সেই ছবি ভাইরালও হয়েছিল।

জো বাইডেনের মেয়ে হিসাবে অ্যাশলির পরিচয় থাকলেও তিনি বরাবর নিজ জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। ২০২৪ সালের অগস্টে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে জো যখন প্রেসিডেন্ট প্রার্থী হন, তখন বাবা সম্পর্কে বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অ্যাশলি বলেছিলেন বাবা তাঁর প্রিয় বন্ধু। সেই বন্ধুত্ব চিরদিনের।

২০২৪ সালে জো বাইডেন যখন দ্বিতীয় দফায় নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা করেন বাইডেন জামাতা ড. হাওয়ার্ড ক্রেইনও হোয়াইট হাউজের ওভাল অফিসে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বোঝাই যায় যে বাবা জো বাইডেনের জীবনে কন্যার ভূমিকা প্রচুর। তাই মনে করা হচ্ছে মেয়ের বিচ্ছেদের সিদ্ধান্তেও পাশে থাকবেন বাবা। অ্যাশলির বা ক্রেইনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিচ্ছেদের বিষয়ে কিছু জানা যায়নি। তাঁরা এখনও কোনও প্রিক্রিয়া জানাননি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00