Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘানি টানতে জেলে ঢোকাল আদালত

১২ বছরের সশ্রম কারাবাসের সাজা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। নিম্ন আদালত তাঁকে ১২ বছরের সশ্রম কারাবাসের সাজা দেয়। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

১২ বছরের সশ্রম কারাবাসের সাজা পেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তাঁর বিরুদ্ধে রাজকোষ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার তছরুপের অভিযোগ রয়েছে। ২০২০-য়ের জুলাইতে নাজিবকে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করে। সাজা দেয় সশ্রম কারাবাসের। সেই সঙ্গে ধার্য করে মোটা টাকা জরিমানার। জরিমানা ধার্য করা হয় ২১০ মিলিয়ন রিংগ্গিট (মালয়েশিয়ার মুদ্রা)। মার্কিন ডলার মূল্যে ৪৬.৮৪ মিলিয়ন ডলার।

আদালতে শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবী জানান, প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার বছরেই নাজিব রাজাক কোষাগার থেকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার সরিয়ে ফেলেন। রাজকোষ থেকে অর্থ তছরূপের খবর ছড়িয়ে পড়লে মালয়েশিয়া আলোড়ন তৈরি হয়।

নাজিবের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। বলা হয়েছে, নাজিবের দুর্নীতি মালয়েশিয়ার অন্যান্য দূর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। আরও যে খবর সবার নজর কেড়েছে তা হল সুপ্রিম কোর্টে যে বিচারপতিদের বেঞ্চের এই মামলার শুনানি গ্রহণের কথা ছিল, তাদের মধ্যে এক বিচারপতিকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে পাল্টা মামলা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে।নিম্ন আদালতের ১২ বছরের সশ্রম কারাবাসের সাজার মেয়াদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।  রায়ে বিপাকে নাজিব রাজাক।

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

0:00