Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোচ্চোর শাহবাজ পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাতারাতি পাক জনতার কাছে ‘মহানায়ক’ প্রধান বিচারপতি

সেনাবাহিনী ও দেশের শাসক জোটের নেতাদের হুমকির মুখে পড়েও নিজের কর্তব্যে অবিচল থেকেছেন প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিচারপতিদের কীভাবে শিরদাঁড়া সোজা রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়, বার বার তা প্রমাণ করে দিয়েছেন তিনি। ক্ষমতা রাখতে মরিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী  ইমরান খানকে (Former PM Imran Khan) যেমন অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন, তেমনই মঙ্গলবার রাতে জোচ্চুরি করে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Punjab Chief Minister) পদ হাসিল করা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Shariff) পুত্র হামজা শাহবাজকে (Hamza Shehbaz) সরিয়ে দিয়েছেন। সেনাবাহিনী ও দেশের শাসক জোটের নেতাদের হুমকির মুখে পড়েও নিজের কর্তব্যে অবিচল থেকেছেন প্রধান বিচারপতি (CJI) উমর আতা বান্দিয়াল (Umar Ata Bandial)। আর তাঁর সেই সাহসী ভূমিকায় কার্যত পঞ্চমুখ পাকিস্তানের আমজনতা। রাতারাতিই দেশের মানুষের কাছে মহানায়ক হয়ে উঠেছেন তিনি।

পাকিস্তানের বিশিষ্ট আইনজীবী আলি জাফরের (Ali Zafar) কথায়, ‘উপমহাদেশের অধিকাংশ দেশের বিচারপতি যেখানে শাসকদের পোষ্যভৃত্য হিসেবে দায়িত্ব পালন করতে ব্যস্ত, অবসরের পরে সরকারের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার আশায় বিচারের নামে তামাশা চালান, সেখানে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল (Umar Ata Bandial)  দেখিয়ে দিলেন কীভাবে সংবিধানকে রক্ষা করতে হয়।’

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেতা ওসমান খালিদ বাট (Osman Khalid Butt), আদনান সিদ্দিকী (Adnan Siddique), অভিনেত্রী মায়া আলিরা (Maya Ali) একবাক্যে প্রধান বিচারপতির (CJI) জয়গান করেছেন। তাঁদের বক্তব্য, বিচারব্যবস্থার উপরে সাধারণ মানুষের ফের আস্থা ফিরিয়ে এনেছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল (Umar Ata Bandial) । গোটা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁকে নিয়ে প্রত্যেক পাকিস্তানি গর্ব বোধ করতে পারেন।’

টিভি উপস্থাপিকা শায়েস্তা লোধিও (Shaista Lodhi ) পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে শীর্ষ আদালতের রায়ে উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘ন্যায়বিচার করেছেন প্রধান বিচারপতি। জোচ্চোরদের হাত থেকে পঞ্জাবকে রক্ষা করেছেন। দেশকেও রক্ষা করবেন বলে আশা রাখছি।’ মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেলেও দেশের বিভিন্ন প্রান্তে চর্চা চলছে প্রধান বিচারপতিকে নিয়ে। যেভাবে মাথা উঁচু করে মামলা শুনে রায় দিয়েছেন, তা এখন টক অব দ্য কান্ট্রি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00