Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টুইটারের পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে Facebook

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মেটার শীর্ষ আধিকারিকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারের (Twitter) পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) পরিচালন সংস্থা মেটা (Meta)। চলতি সপ্তাহেই ফেসবুক (Facebook) সহ মেটার (Meta) অধীনস্ত বিভিন্ন সংস্থায় ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। লোকসান এড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যমটির শীর্ষ কর্তারা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন। ছাঁটাইয়ের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন ফেসবুক সহ মেটার অধিনস্ত বিভিন্ন সংস্থার কর্মীরা। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মেটার শীর্ষ আধিকারিকরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছর অর্থা‍ৎ ২০২৩ সালে সংস্থার আয় চলতি বছরের তুলনায় ৬৭ মিলিয়ন ডলার কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন মেটার পরিচালকরা। আর সেই লোকসান এড়াতেই বেশ কয়েক হাজার কর্মী-আধিকারিকের উপরে ছাঁটাই নামক শাস্তির খাঁড়া নামিয়ে আনতে চলেছেন। তবে শুধুমাত্র মার্কিন মুলুকে কর্মরত ফেসবুকের কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়ছেন নাকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কর্মীরা ছাঁটাইয়ের শিকার হচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুকের এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই সংস্থার ব্যবসা পড়তির দিকে। তার পিছনে যেমন বিশ্বজুড়ে আর্থিক মন্দা রয়েছে, তেমনই প্রতিদ্বন্দ্বী সংস্থা টিকটকের দ্রুত উত্থানও রয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ফেসবুকের প্রায় ৮৭ হাজার কর্মী ছিলেন। চলতি সপ্তাহে আচমকাই সংস্থার আধিকারিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আত্মপ্রকাশের ১৮ বছর বাদে ফেসবুক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে, এমন ইঙ্গিত মিলতে শুরু করায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। আগামী বুধবার থেকেই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00