Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাবুলের সেনা হাসপাতালে জোড়া বিস্ফোরণে হত ১৯, আহত ৫০

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আহত বা নিহতের কোনও খবর পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। জানা যাচ্ছে, মঙ্গলবার কাবুলের সেনা হাসাপাতালে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই এলাকা থেকে গুলি চালানোরও শব্দ পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৫০। তবে কে বা কারা এই বিস্ফোরণ এবং হামলার সঙ্গে জড়িত তাও এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গল সকালে কাবুলের ওই হাসপাতাল এলাকায় পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই সেনা হাসপাতালের এক ডাক্তার একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘বাইরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি হাসাপাতালের মধ্যে রয়েছি। তবে হাসপাতালের একটি প্রবেশ দ্বারে কিছুক্ষণ আগে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়েছে। তাছাড়া বাইরে থেকে গুলি চালানোর শব্দও পাওয়া যাচ্ছে।’ তাঁর অভিজ্ঞতা যখন সাংবাদিকরা রেকর্ড করছিলেন তখন আবার একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই বিস্ফোরণের খবর সত্যি বলে মেনে নিয়েছে আফগান সংবাদমাধ্যম। তাঁরা এই বিস্ফোরণ প্রসঙ্গে জানিয়েছেন, ‘কাবুলের ওই সেনা হাসপাতালের প্রবেশ দ্বারে একটি বিস্ফোরণ হয়েছে। অপর বিস্ফোরণটি হয়েছে হাসপাতালের নিকটবর্তী একটি এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে আর কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।’ কিন্তু পরে আফগান সংবাদমাধ্যমের পক্ষ থেকেই জানানো হয় ওই জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। তবে এখনও চলছে উদ্ধারকাজ। তাই আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।  

উল্লেখ্য, কাবুলের এই সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতাল হল আফগানিস্তানের সব থেকে বড়ো সেনা হাসপাতাল। এর আগে আরও একবার ২০১৭ সালের আগস্ট মাসে তালিবান গোষ্ঠী এই হাসপাতালের ওপর হামলা চালিয়েছিল। তখন ওই হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। তবে এইবার কে বা কারা ওই হাসপাতালে বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00