Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুতিনের উপদেষ্টার পদে ইস্তফা ইয়েল‍ৎসিনের জামাতার

কী কারণে আচমকাই ইস্তফা দিলেন, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি ইয়েল‍ৎসিন জামাতা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) উপদেষ্টা পদে ইস্তফা দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের (Ex Russian President Boris Yeltsin) জামাতা ভালেনতিন ইউমাশেভ (Valentin Yumashev)। যদিও এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। কী কারণে আচমকাই ইস্তফা দিলেন, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি ইয়েল‍ৎসিন জামাতা। যদিও রুশ প্রশাসনের এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, ইউমাশেভের (Valentin Yumashev) ইস্তফা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কেননা, পুতিনের (Vladimir Putin) সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রেমলিনের অবৈতনিক উপদেষ্টা হিসেবে তাঁর তেমন প্রভাব ছিল না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘১৯৯১–৯৯ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলৎসিন (Boris Yeltsin)। তাঁর প্রশাসনে ক্রেমলিনের উপদেষ্টা ও পরে ক্রেমলিনের চিফ অব স্টাফ হিসেবে (chief of staff of the Russian presidential executive office) দায়িত্ব পালন করেছিলেন ইউমাশেভ (Valentin Yumashev)।  ইয়েলৎসিনের মেয়ে তাতিয়ানার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন তিনি। ১৯৯৭ সালে পুতিন ক্রেমলিনের সহকারী চিফ অব স্টাফের দায়িত্ব পেয়েছিলেন। তাঁর বস ছিলেন ইউমাশেভ।’  

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের সামরিক অভিযানের সিদ্ধান্তে ক্রেমলিনের একাংশ যথেষ্ট ক্ষুব্ধ। গত মার্চে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টার পদে ইস্তফা দিয়েছিলেন আনাতোলি চুবাইস। তিনি ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। চলতি মাসেই জেনেভায় জাতিসঙ্ঘের সদর দফতরে কর্মরত এক রুশ কূটনীতিবিদ ইস্তফা দিয়েছিলেন। ইস্তফাপত্রে তিনি লেখেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপানো নিয়ে যে লজ্জার মুখে পড়তে হয়েছে, অতীতে কখনই তা হয়নি। ফলে সেই লজ্জার হাত থেকে মুক্তি পেতেই ইস্তফা দিচ্ছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00