Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরাপত্তার দোহাই দিয়ে COP26 সম্মেলন এড়ালেন এর্ডোয়ান

এরডোয়ানের সিদ্ধান্ত বিস্মিত আন্তর্জাতিক মহল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ বাঁচাতে COP26 সম্মেলনে যখন ফাইল-পত্তর নিয়ে হাজির রাষ্ট্রনেতারা, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর্ডোয়ান নিরাপত্তার কারণ দেখিয়ে এড়িয়ে গেলেন সম্মেলন।

তুরস্কের সরকারি প্রচারমাধ্যম এনটিভি এই খবর দিতে গিয়ে জানিয়েছে, সম্মেলনে  যাওয়ার পথে বিমান থেকে সেখানকার প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। বিমানে ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে প্রশাসনিক কর্তাদের জবাবে সন্তুষ্ট হতে পারেননি তুরস্কের প্রেসিডেন্ট। বিমান থেকেই জানিয়ে দেন, সম্মেলনে তাঁর পক্ষে যোগদান করা সম্ভব হচ্ছে না।

সফরসঙ্গী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এক প্রশ্নের উত্তরে এর্ডোয়ান বলেন, ‘নিরাপত্তার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজক দেশ সেই সব শর্ত পূরণ করতে পারেনি। তাই, আমার পক্ষে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।’ এর্ডোয়ানের এই সিদ্ধান্ত যে বিতর্ক তৈরি করবে, সে বিষয়ে নিশ্চিত আন্তর্জাতিকমহলের একাংশ।

এদিকে, বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমিয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই লক্ষ্যপূরণের রবিবার  রোমে জি-২০ সম্মেলনে ওই গোষ্ঠীভুক্ত নেতারা দায়বদ্ধ থাকার কথা জানিয়েছেন। বিশ্বজুড়ে উষ্ণায়ন কমিয়ে আনার জন্য এই মর্মে একটি খসড়া প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের মাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য সমস্ত দেশগুলিকেই অর্থপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ করতে হবে। খসড়ার বিবৃতি অনুযায়ী, আমেরিকা, চিন, ভারত-রাশিয়া-সহ ইইউ দেশগুলি বিশ্ব উষ্ণায়নের লক্ষ্যমাত্রা অর্জনে স্বল্প, মাঝারি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00