Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনাহার দূর করতে সম্পত্তি বিক্রির ঘোষণা ইলন মাস্কের

দিলেন শর্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দিতে এবার এগিয়ে এলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। নিজের টুইটার অ্যাকাউন্টে মাস্ক এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, জাতিসঙ্ঘের কর্তারা যদি বলেন, তাঁর ৬ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বিক্রি করলে বিশ্বে অনাহার মিটবে তাহলে তিনি সেই পথে হাঁটতে প্রস্তুত।

জাতিসঙ্ঘের বিশ্ব কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলির ট্যুইট-রিট্যুইট করে লেখেন যদি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ট্যুইট থ্রেডে এটা বলে দেয়, যে ছয় বিলিয়ন ডলারে বিশ্বে অনাহার মিটে গেলে আমি এখনই টেসলার স্টক বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত।

কী কারণে ইলন মাস্কের এই ঘোষণা?

এই ঘোষণার পিছনে রয়েছে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কার্যক্রমের নির্দেশক ডেভিড ওয়েসলির মন্তব্য। একটি সাক্ষাৎকারে ওয়েসলি বলেন, ৩০০ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক ইলন মাস্ক এবং ১৯৫ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক জেফ বেজোস-এই দুজন বিশ্ব থেকে খাদ্য সংকট দূর করতে পারেন। ডেভিড বলেছিলেন ইলন মাস্কের কাছে এটা সুবর্ণ সুযোগ।

পাল্টা টেসলা-কর্তা ইলন মাস্ক বলেন, তিনি নিজের সম্পত্তির ছয় শতাংশ দিতে রাজি। সেই সঙ্গে দিয়েছেন শর্ত। জাতিসঙ্ঘের আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, বিশ্ব থেকে খাদ্যসংকট দূর করতে তারা ওই অর্থ কীভাবে ব্যবহার করবে  তা জানাতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, টেসলার মালিক ইলন মাস্ক এখন বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি। মোট সম্পত্তির পরিমাণ ৩১১ বিলিয়ন ডলার, যা পাকিস্তানের জিডিপির থেকেও বেশি। ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে উঠে এসেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00