Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯০ দিনের মধ্যে পঞ্জাব-খাইবার পাখতুনখাওয়ায় ভোটের নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

যদিও রায় দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আগামী ৯০ দিনের মধ্যে পঞ্জাব ও খাইবারপাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক পরিষদের ভোট করানোর নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। এপ্রিলের মধ্যেই যাতে দুই রাজ্যে ভোট করানো যায় সে দিকে বিশেষ নজর রাখার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। যদিও রায় দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন বিচারপতিরা। তিন বিচারপতি ভোটের নির্দেশ দিলেও বাকি দুই বিচারপতি নির্দেশের সঙ্গে সহমত হননি। 

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্যদের গণ ইস্তফার পরেই ওই দুই দেশের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হয়। অবিলম্বে দুই রাজ্যে প্রাদেশিক পরিষদের ভোট করানোর দাবি জানিয়েছিল পিটিআই নেতৃত্ব। রাষ্ট্রপতি আরিফ আলভিও নির্বাচন ঘোষণা করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন মানতে রাজি হয়নি নির্বাচন কমিশন। ফলে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বিষয় বলে প্রথমে নয় বিচারপতিকে নিয়ে বিশেষ সাংবিধানিক বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। যদিও চার বিচারপতি মামলার শুনানি থেকে সরে দাঁড়ান।

এদিন গুরুত্বপূর্ণ মামলার রায় দিতে গিয়ে আগামী ৯০ দিনের মধ্যে দুই রাজ্যে প্রাদেশিক পরিষদের ভোট সম্পন্ন করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। রায় দিতে গিয়ে সাংবিধানিক বেঞ্চ বলেছে, ‘সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই বেঁচে থাকে সংবিধান। আর সংসদ কিংবা প্রাদেশিক পরিষদ ছাড়া সংসদীয় গণতন্ত্র মূল্যহীন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00