Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমাদের চমকে-ধমকে লাভ নেই: পাকিস্তানকে তালিবান

ধমক খেয়ে চুপ পাক প্রতিরক্ষামন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গিয়েছেন পাক  প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। সঙ্গে ছিলেন সে দেশের গুপ্তচর সংস্থার প্রধান নাদিম আহমেদ আঞ্জুম। পাকিস্তানে সাম্প্রতিক অতীতে কয়েকটি জঙ্গি হামলায় তালিবানের হাত রয়েছে, এই অভিযোগ জানিয়ে আফগানিস্তানের উপপ্রধামন্ত্রী মুল্লাহ আবদুল গনি বারাদার এবং তাঁর সঙ্গে থাকা পাক প্রতিনিধরা ডসিয়ের তুলে দেন আফগানিস্তানের প্রতিনিধিদলের হাতে। প্রতিনিধিদলে ছিলেন তাদের প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ, অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজ্জুদিন হক্কানি, বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই ডসিয়ের দেখে  উপপ্রধানমন্ত্রী  কাটা কাটা কথা জানিয়ে দেন, তাদের দিকে আঙুল তুলে কোনও লাভ হবে না। আমেরিকার মতো শক্তিশালী দেশও তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। ল্যাজ গুটিয়ে পালিয়েছে।  নিজের দেশ নিজেই সামলাতে হবে। কীভাবে সামাল দিতে হবে তার  রাস্তা তাদরকেই খুঁজতে হবে। তাই নথিপত্র কাগজ দেখিয়ে লাভ হবে না। 

তালিবান নেতার মুখে এমন কড়া কথা শুনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ এবং পাক গোয়েন্দা সংস্থার প্রধান নাদিম আহমেদ আঞ্জুমের গলা শুকিয়ে যায়। তাদের কথা ফিরিয়ে নিতে বাধ্য করা হয়। তালিবানের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সরকার শরিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান। তাই, তারা শরিকের বিরুদ্ধে তারা কোনও পদক্ষেপ করতে পারবে না।  পাকিস্তান শান্তি আলোচনা চাইলে তাদের সঙ্গে শান্তি আলোচনা করা যেতেই পারে। কিন্তু তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণের কথা বা প্রস্তাব দেওয়া হলে তারা তা গ্রহণ করতে পারছে না। 

আরও পড়ুন থানায় হামলা পাক-তালিবানের, হত তিন পুলিশকর্মী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00