Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাম্পের কীর্তি, এবার WWE-র প্রাক্তন CEO-কে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন লিন্ডা ম্যাকমোহনকে। সামাজিক মাধ্যমে এই খবর নিজেই ঘোষণা করেন ট্রাম্প। এই নিয়ে এক বিবৃতিতে ট্রাম্প জানান, ট্রানজিশন টিমের কো-চেয়ার হিসাবে লিন্ডা ম্যাকমোহন খুব ভাল কাজ করেছেন।

একইসঙ্গে ট্রাম্প আরও জানান, তিনি মনে করেন লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে লাগাতার কাজ করবেন। অভিভাবকদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সেরা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে দক্ষ করে তুলবেন প্রত্যেকটা বাবা-মাকে। ফুল দমে কাজ চালিয়ে যাবেন তিনি।

এর আগে গত আগস্টে ট্রানজিশন টিমের কো–চেয়ার হিসেবে ম্যাকমোহনের নাম ঘোষণা করা হয়। এর আগে গত জুলাই নাগাদ তিনি ট্রাম্পের প্রচার শিবিরের জন্য ৮ লক্ষ ১৪ হাজার ৬০০ ডলার অনুদান দিয়েছিলেন। লিন্ডা ম্যাকমোহন ট্রাম্পের প্রথম মেয়াদকালে তাঁর মন্ত্রিপরিষদে কাজ করেছেন। তাঁর ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসক হিসেবেও কাজে অভিজ্ঞতা রয়েছে। লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের(ডব্লিউডব্লিউই)প্রাক্তন ‘সিইও’ ছিলেন। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

আরও পড়ুন : মার্কিন বাণিজ্য মন্ত্রী হিসাবে ধনকুবের হাওয়ার্ড লাটনিককে বেছে নিলেন ট্রাম্প

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00