Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা (Sheikh Hasina)। আপাতত ভারতে (India) রয়েছেন তিনি। হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশ জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক হিংসার ছবি উঠে আসছে।

এই আবহে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এক আধিকারিক জানিয়েছেন, ‘ বাংলাদেশে অব্যাহত সহিংসতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যেভাবে হামলা চলছে তা চিন্তার। আমরা সব দিক থেকে উত্তেজনা প্রশমন করার চেষ্টায় রয়েছি।‘ মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার ঘটনাকে ‘ হৃদয়বিদারক’   বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে  ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি দাবি জানান, গত কয়েক সপ্তাহ ধরে ঘটে যাওয়া বাংলাদেশের হিংসার ঘটনার তদন্ত হওয়া উচিত রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে।   একথায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব।

উল্লেখ্য, জনরোষের ভয়ে সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই বঙ্গভবন থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। অন্যদিকে  দেশত্যাগের পরে হাসিনার  সরকারি বাসস্থান ‘গণভবন’, সংসদ ভবন দখল নিয়ে বিক্ষুব্ধ জনতা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের জেলায় জেলায় নিরন্তর চলেছে হামলা। বিশেষ করে বিকেলের পরে ওই হামলা ক্রমাগত বাড়তে থাকে।  একথায় বর্তমানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00