Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিতৃস্নেহ, ঝড়ের মধ্যে ৫০ কিলোমিটার পথ পেরিয়ে মেয়ের বিয়েতে যোগ বাবার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রতিটি বাবার চোখে যেমন তার নিজের মেয়েই অনন্যা, তেমনই প্রতিটি মেয়ের চোখে সারাজীবনই তার বাবা সুপারহিরো।এবার সামনে এল মেয়ের প্রতি বাবার ভালোবাসার মর্মস্পর্শী কাহিনী। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 একদিকে বাইরে চলছে তুমুল ঝড়। আর তারমধ্যে মেয়ে এলিজাবেথের বিয়ে। আর সেই বিয়েতে যোগ দিতে ঝড়ের মধ্যে ৫০ কিলোমিটার হাটলেন বাবা ডেভিড জোনস। প্রতিকূলতাকে কাটিয়ে তিনি গেলেন মেয়ের বিয়েতে। জানা গিয়েছে, মেয়ের বিয়েতে যাবেন বলে ঝড়ের মধ্যে কাদা রাস্তা দিয়ে  প্রায় ১২ ঘণ্টা হাঁটেছিলেন ডেভিড। পিঠে ছিল শুধুমাত্র একটি ব্যাগ। একথায় বলা যায়, মেয়ে এলিজাবেথের বিবাহ মিস করবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বাবা। তাই অনেক প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে অবশেষে মেয়ের বিয়েতে যোগ দেন বাবা ডেভিড।

এই বাবা – মেয়ের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে উঠে এসেছে একের পর এক প্রতিক্রিয়া। কেউ লিখেছেন,’ এটা নিঃশর্ত ভালোবাসা। একজন বাবার ভালবাসা কখনই  থেমে থাকবে না।‘ কেউ আবার ডেভিডকে ‘Dad Of The Year’ বলে সম্বোধন করেছে। আবার অন্য কেউ লেখেন,’ বাবার এই সাহসীকতা কখনই ভুলতে পারবে না মেয়ে।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00