Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি, বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীতের মরসুম শেষের দিকে স্বস্তি দিচ্ছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে মারণ ভাইরাসের দাপট। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৬৯ হাজার ২৯৪ জন। আর প্রাণ হারিয়েছেন ৭৭০ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২ লক্ষ ৬১ হাজারের বেশি। ফলে অ্যাকটিভ কেসের সংক্যা আগের চেয়ে কমেছে।

রবিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওযেবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। পুর্ব এশিয়ার দেশটিতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৮ হাজার ৯৫৪ জন। এ নিয়ে মহামারি শুরু হওয়ার পরে দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ১৯ লক্ষ ৮০ হাজার ৮৭৮ জন। করোনার ছোবলে আরও ৩৯৮ জন মৃত্যুমিছিলে সামিল হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫ হাজার ৪৩ জনে।

জাপানের পরে দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৭১ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গিয়েছেন ৫১ জন। দক্ষিণ আমেরিকার মেক্সিকোয় ৪৮, রাশিয়ায় ৪৩, তাইওয়ানে ৩৩, হংকংয়ে ২৯ জন প্রাণ হারিয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখেও জাপানের পরে রয়েছে দক্ষিণ কোরিয়া। পুব এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৫৩৯ জন। তাইওয়ানে ২১ হাজার ৭৮ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৬১০ জন এবং রাশিয়ায় ৬ হাজার ১৪ জনের প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৪১ জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00