Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু সামান্য নিম্নমুখী

দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে ব্রাজিল। আর দৈনিক সংক্রমণের নিরিখে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য হলেও মিলল স্বস্তি। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের তুলনায় সামান্য হলেও কমেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ৬১৩ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৫০৪ জন। আগের দিন নতুন করে সংক্রমিত হয়েছিলেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৬ জন। আর করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছিলেন এক হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে জাপান। আর দৈনিক মৃত্যুর নিরিখে ব্রাজিল।

শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ২ লক্ষ ১১ হাজার ৬১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পরে এখনও পর্যন্ত আক্রান্ত হলেন ৬৭ কোটি ২৫ লক্ষ ৬৫৪ জন। আর এক হাজার ৫০৪ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ লক্ষ ৩৯ হাজার ১৭১ জনে।

গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জাপানে। সূর্যোদয়ের দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬ হাজার ৩২ জন। আর প্রাণ হারিয়েছেন ৪৫১ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রাণ হারিয়েছেন ৪৮০ জন। নতুন করে আরও ১৫ হাজার ৯২২ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। ফ্রান্সে নতুন করে মারা গিয়েছেন ৬৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ২২ হাজার ৪৩০ জন শনাক্ত হয়েছে। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২২৫ জন।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00