Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid: দুটি ডোজে লাভ হবে না, বলছেন ফাইজার কর্তা

আগামী বছর তারা লক্ষ্যমাত্রা ধার্য করেছে চারশো কোটি ডোজ টিকা সরবরাহের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার দুটি টিকা নিয়ে যাঁরা মনে করছেন, আর করোনা তাঁদের ছুঁতে পারবে না, তাঁদের জন্য ফাইজার কর্তার ডা. অ্যালবার্ট বুর্লার মন্তব্য রাতের ঘুম উবে যাওয়ার পক্ষে যথেষ্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. বুর্লা জানিয়েছেন, আগামী বছর থেকে প্রতি বছরে কোভিডের টিকা নিতে হবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফাইজার কর্তার এই সাক্ষাৎকার তারা নিয়েছিল করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়ার আগে।

বিবিসিকে কী বলেছেন, ডা. অ্যালবার্ট বুর্লা?

ডা. বুর্লা বলেন, ‘নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিবছর টিকা নেওয়া প্রয়োজন। করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট – যেটিও প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল – এবং ডেল্টা ভ্যারিয়েন্ট, যা প্রথম ধরা পড়ে ভারতে, সেগুলির মোকাবিলা করতে ইতোমধ্যেই তারা ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ করেছে।’

পাশাপাশি তিনি এটাও জানান, করোনার ওই দুটি প্রজাতিকে রুখতে তারা অবশ্য টিকার কোনও পরিবর্তন ঘটাননি। তাঁর আশা. ফাইজার বছর শেষ হওয়ার আগেই তারা তাদের এমআরএনএ টিকার তিনশো কোটি ডোজ সরবরাহ করতে পারবে। আগামী বছর তারা লক্ষ্যমাত্রা ধার্য করেছে চারশো কোটি ডোজ টিকা সরবরাহের।

ফাইজারকে কেন্দ্র করে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে।আর তা হল অত্যধিক মুনাফা। এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে ডা. অ্যালবার্ট বুর্লা কোনওরকম দুঃখপ্রকাশ করেননি। তাঁর মূল কথা, টিকার জন্য লক্ষ-কোটি মানুষের জীবন বেঁচেছে। বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00