Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অফিসে বসে প্রেম করে জীবনসঙ্গী বাছলেই বিশেষ পুরস্কার, চমকপ্রদ ঘোষণা এই সংস্থার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চুটিয়ে প্রেম করলেই মিলবে মোটা টাকা। এমনটা কখনও শুনেছেন কি! না শোনারই কথা। চিনের এক টেক সংস্থা(Tech Company) তাঁদের কর্মীদের জন্য একটি ডেটিং প্রোগ্রাম অ্যাপ(Dating App) তৈরি করে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, সেই অ্যাপের মূল ট্যাগলাইনই হল, প্রেম করুন টাকা জিতুন। কি দারুন অফার তাই না! ওই চিনা সংস্থার নাম কি? তাঁরা কেন এই প্রোগ্রাম শুরু করল তা জানতে ইচ্ছে করছে? তবে চলুন সবটা জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ আকাশ থেকে আচমকা টাকার বৃষ্টি, বিয়ে উপলক্ষে জেসিবি মেশিনে চড়ে ২০ লক্ষ ওড়াল বরের আত্মীয়রা

দক্ষিণ চিনে অবস্থিত ‘Insta 360’ নামক ওই সংস্থা তাঁদের কর্মীদের জীবনে প্রেমের ফুল ফোটাতেই এই নয়া প্রোগ্রামিং অ্যাপের সূচনা করেছে। এই ডেটিং অ্যাপে বহিরাগত কোনও ব্যক্তিকে যুক্ত করতে পারলেই মিলবে নগদ পুরস্কার(Cash Prize)। কিভাবে কাজ করে এই অ্যাপ? উক্ত সংস্থার কোনও কর্মচারী যদি অন্য কারোর সাথে পরিচিত বা ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান তাহলেই পুরষ্কার স্বরূপ তিনি পেয়ে যাবেন ৬৬ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ৭৭০ টাকার সমান। অর্থাৎ প্রেমের সম্পর্ক তৈরি করে ফেলতে পারলেই নগদ অর্থ মিলবে হাতে-নাতে।

কর্মীরা বেশ উৎসাহের সঙ্গেই ডেটিং অ্যাপে অংশগ্রহণ করছেন। অ্যাপের মাধ্যমে বাইরের কারোর সঙ্গে যদি দেখা করার মতো বা ডেটে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলেও চিন্তা নেই, এক্ষেত্রে সংস্থা ওই নির্দিষ্ট কর্মচারীর পিছনে খরচ করবে ১১ হাজার ৭০০ টাকা। সম্প্রতি ওই কোম্পানিতে ৫০০ পদে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই অ্যাপের দৌলতে ওই সংস্থা তাঁর কর্মীদের জন্য খরচ করে ফেলেছে প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ রাতারাতি ‘রোশনাই’ থেকে সরে দাঁড়ালেন অনুষ্কা, শনের নতুন নায়িকা হবেন কে?

বর্তমানে চিনে বিয়ে এবং সন্তান জন্মের হার ক্রমশ হ্রাস পাচ্ছে। সেই কারণেই Insta 360 নামক ওই সংস্থা থেকে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংস্থার ব্যাপারে জানতে পারার পরই নেটিজেনদের মধ্যেও সৃষ্টি হয়েছে কৌতুহল। অনেকেই এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই উদ্যোগে বেজায় খুশি ওই নির্দিষ্ট সংস্থার কর্মীরাও। একজন কর্মচারী মজার ছলেই জানিয়েছেন, এখন তাঁর থেকে তাঁর মা এই অ্যাপ বেশি ব্যবহার করছেন এবং প্রেমের আনন্দ উপভোগ করছেন। সংস্থার তরফ নেওয়া এই উদ্যোগ কিন্তু মোটের ওপর মন্দ নয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00