Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যত কাণ্ড কাঠমান্ডুতে, নেপাল ভূখণ্ডে অনুপ্রবেশ করছে চিন

চিন এই অভিযোগ অস্বীকার করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের নজর পড়েছে এবার নেপালে। সীমান্ত পেরিয়ে সে দেশের ভূখণ্ডে প্রবেশ করেছ লাল সেনা। গোটা বিষয়টি এতোদিন ধামাচাপা ছিল। কাঠমাণ্ডুতে চিনা দূতাবাসকে তারা এই ব্যাপারে চিঠি দেয়। আর সেই চিঠি ফাঁস হয়ে গিয়েছে। যদিও চিন এই অভিযোগ অস্বীকার করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপাল সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, নেপাল ভূখণ্ডে চিনের অনধিকারের বিষয়টি সামনে আসে গত সেপ্টেম্বরে। জানা গিয়েছে, অনধিকারের ঘটনাটি ঘটে পশ্চিম নেপালের হুমলায় । কিন্তু কী কারণে কাঠমাণ্ডু এই অনধিকার প্রবেশের বিষয়টি গোপান রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে চিনা অনুপ্রবেশের খবরে জানিয়েছে, সম্ভাব্য হামলার খবর পেয়ে হুমলায় একটি টাস্কফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেয় নেপাল। টাস্কফোর্স গঠন করা হয় পুলিশ ও সরকারি প্রতিনিধিদের নিয়ে। তখনই অভিযোগ পাওয়া গিয়েছিল সীমান্তে নেপালের অংশে চিন বেশ কিছু বাড়ি তৈরি করেছে।জানি গিয়েছে, চিনা নিরাপত্তাবাহিনীর নজরদারি কর্মকাণ্ডের জেরে সীমান্তের লালুংজুং এলাকায় ধর্মীয় কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।  

নেপালের বিখ্যাত মানচিত্রকর (কার্টোগ্রাফার) বুধি নারায়ণ শ্রেষ্ঠা জানিয়েছেন, সীমান্তে ঠিক কী হচ্ছে তা দেশবাসীকে অবগত করাটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।সরকারের বয়ানের ওপর ভিত্তি করেই সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। চিনে নিযুক্ত নেপালের প্রাক্তন কূটনীতিক বিজয় কান্ত কার্না জানিয়েছেন, আসলে চিন কিছুটা হলেও ভয় পেয়েছে। সে কারণে তারা আরও বেশি আগ্রাসী হয়ে পড়েছে।

আরও পড়ুন চিনের শীতকালীন অলিম্পিক্সের মশালবাহক গালওয়ান হামলার নাটেরগুরু, বয়কট করছে ভারত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00