Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

নিহতদের মধ্যে বেশিরভাগ পুলিশ কর্মী বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার রাতে পাকিস্তানের সোয়াত উপত্যকার কাবাল থানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগ পুলিশ কর্মী বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ফলে জখম হয়েছেন আরও অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাবাল থানায় বিস্ফোরণের ফলে আহত হয়েছেন মোট ৫৭ জন। জখমদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণটি কাবাল থানার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের অফিসের সামনে হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের আধিকারিকরা লাক্কি মারওয়াতে একটি অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন জঙ্গিকে মারার কয়েক ঘন্টা পরে এই বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানি তালিবান গোষ্ঠী বেশ কয়েকবার হামলা চালিয়েছে। তবে তারা এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কাউন্টার টেররিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহাইল খালিদ সংবাদ সংস্থাকে বলেন, ‘বিস্ফোরণগুলো সন্ত্রাসবাদী কাজ বলে মনে হয়নি।’ তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে এই বিস্ফোরণের নিন্দা জনিয়েছেন। একইসঙ্গে নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00