Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আক্রান্ত বারাক ওবামা, আরোগ্য কামনা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার নিজেই টুইটারে একটি টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। এদিন টুইটারে ওবামা লেখেন, ‘কয়েকদিন ধরে আমার গলায় আঁচড় লাগার মতো ব্যাথা, কিন্ত এটা বাদ দিলে আমি মোটের ওপর সুস্থই আছি।’ তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও জানান যে তিনি করোনা আক্রান্ত হলেও তাঁর স্ত্রী তথা প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন। বারাক ওবামা একাই করোনা আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে বারাক ওবামা করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পাল্টা টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই প্রসঙ্গে টুইটারে মোদি লেখেন, ‘কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্য লাভ করার জন্য এবং আপনার পরিবারের বাকি সদস্যদের সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য বারাক ওবামা আপনাকে আমার শুভেচ্ছা।’ 

এদিন ওবামা আরও জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী মিশেল দুজনেই করোনার প্রথম দুটি ডোজ পরে বুস্টার ডোজও নিয়েছেন। এই প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘মিশেল এবং আমি টিকা দেওয়া এবং উৎসাহিত করার জন্য কৃতজ্ঞ।’ উল্লেখ্য চলতি মাসের প্রথমের দিকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রাক্তন প্রেসিডেন্ট এবং তাঁদের স্ত্রী অর্থাৎ মার্কিন ফার্স্টলেডিদের একত্রিত একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে তাঁরা যুক্তরাষ্ট্রে চলা টিকা প্রচারাভিযানকে সমর্থন করেছেন এবং সেই সঙ্গে তাঁদের প্রাক-মহামারী জীবন কেমন কাটত ও সেই সময়ের কোন কোন জিনিস তাঁরা মিস করেন সেই সম্পর্কেও কথা বলেছেন। এক মিনিটের ওই ভিডিওতে যেমন বারাক ও মিশেল ওবামা ছিলেন সেই সঙ্গে তাঁদের সঙ্গে ছিলেন জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং তাঁদের স্ত্রীরা। ওই ভিডিওতেই ওবামাকে বলতে শোনা যায়, ‘করোনার টিকা মানে হল আশা। একমাত্র এই টিকাই পারে আপনাকে এবং আপনি যাদের ভালবাসেন তাঁদের সুরক্ষিত রাখতে।’ 

করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পাশাপাশি এদিনও ওবামা মার্কিন জনগণদের আরও একবার করোনার টিকা নেওয়ার কথা মনে করিয়ে দেন। এই প্রসঙ্গে ওই টুইটেই ওবামা লেখেন, ‘যদি আপনি ইতিমধ্যে টিকা না নেন তাহলে আজই নিন। এমনকি দেশের করোনার কেস কমে যাওয়ার পরেও টিকা নেওয়া খুবই জরুরি।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00