Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপুল ভোটে জয়, মমতাকে অভিন্দন বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

মমতার পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভবানীপুরের উপনির্বাচনে রবিবারই বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জনপ্রিয়তার কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন বিজেপি ও বাম প্রার্থী। জয়ের ব্যবধানে নিজের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু ভবানীপুরেই নয়, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেও বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়ে জয় হাসিল করেছেন তৃণমূল প্রার্থীরা। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ার জন্য সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। মমতার পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বিদেশ মন্ত্রী লিখেছেন, ‘টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন।’ বাংলাদেশ দরদী মমতার সময়ে দুই বাংলার সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হয়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন মোমেন। সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধিও কামনা করেছেন তিনি।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেত্রীর সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। পুজোতে যেমন নিজের ছোট বোনসম মমতাকে শুভেচ্ছা উপহার পাঠান বঙ্গবন্ধু কন্যা, তেমনই ইদ উপলক্ষেও শেখ হাসিনাকে নিয়মিত শুভেচ্ছা উপহার পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিস্তা চুক্তি নিয়ে জটিলতাও দু’জনের সম্পর্কে চিড় ধরাতে পারেনি।

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

0:00