Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাজে খুশি হয়ে কর্মচারিদের ৮২ লক্ষ টাকা করে বোনাস দিলেন মালকিন

বিপুল টাকা পাওয়ার কথা শুনে উপস্থিত কর্মচারিরা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালকিন হো তো অ্যায়সা। কর্মচারিদের বৈঠকে ডেকেছিলেন মালকিন। আর তাতেই কার্যত রীতিমতো আতঙ্কে ভুগতে শুরু করেছিলেন কর্মচারিরা। দুরুদুরু বুকে হাজির হয়েছিলেন বৈঠকে। কিন্তু তার পরে যা ঘটল তাতে কার্যত তাঁরা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। কেননা ওই বৈঠকে আচমকাই সবাইকে বিস্মিত করে দিয়ে মালকিন ঘোষণা করলেন, ‘সবাইকে ক্রিসমাস বোনাস হিসেবে ৮২ লক্ষ টাকা করে দিচ্ছি।’ মোট ১০ জন কর্মচারিকে ওই বোনাস দেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিনা রাইনহার্ট নামে অস্ট্রেলিয় ওই উদ্যোগপতি একাধিক খনি ও কৃষিভিত্তিক সংস্থার মালকিন। তাঁর বাবাই প্রতিষ্ঠা করেছিলেন হ্যানকক প্রোসপেটিং নামে সংস্থাটি। নিজের দক্ষতায় বাবার প্রতিষ্ঠা করা সংস্থার ব্যবসা কয়েকগুণ বাড়িয়েছেন। গত এক বছরে ৩ দশমিক ৩ আরব ডলার মুনাফা করেছে সংস্থাটি। ৩৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই মুহুর্তে অস্ট্রেলিয়ার সেরা ধনীর সিংহাসনে রয়েছেন গিনা।

সম্প্রতি কর্মচারিদের তিনি বৈঠকে ডেকেছিলেন। ওই বৈঠকে আচমকাই তিনি বলতে শুরু করেন, ‘গত বছর সংস্থা যে লাভের মুখ দেখেছি তার পিছনে কর্মচারিদের যথেষ্ট অবদান রয়েছে। সেই অবদানের স্বীকৃতি দিতে চাই। আমি সংস্থার ১০ জন কর্মচারির নাম বলছি। যাঁদের প্রত্যেককে তাঁদের নিষ্ঠা ও কাজের প্রতি দায়িত্ববোধের জন্য এক লক্ষ ডলার করে ক্রিসমাস বোনাস দিচ্ছি।’ বোনাস হিসেবে ওই বিপুল টাকা পাওয়ার কথা শুনে উপস্থিত কর্মচারিরা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00