Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

FIFA CUP 2022: স্কোয়াড থেকে জামাইকেই ছাঁটাই ম্যানেজারের

মরসুমের একটি ম্যাচও না খেলেই স্কোয়াডে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল। তাই, কোনও দেশই স্কোয়াড তৈরি করতে বিন্দুমাত্র সমঝোতা করতে চায় না। সেটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। চোটের কারণে ব্রাজিলের স্কোয়াডে জায়গা হল না ফিলিপে কুতিনহোর। প্রায় একই রকম ঘটনার সাক্ষী রইল অস্ট্রেলিয়া। টিম ম্যানেজার গ্রাহাম আর্নল্ড স্কোয়াডে তাঁর জামাই ট্রেন্ট সেইন্সবারিকেই স্কোয়াডে জায়গা দিলেন না। পরিবর্তে নেওয়া হয়েছে এমন একজনকে যার বয়স কমই শুধু নয়। নেওয়া হয়েছে যে চলতি মরসুমে একটি ম্যাচও খেলেনি। ট্রেন্টের পরিবর্তে স্কোয়াডে ঢুকেছেন ১৮ বছরের গ্যারাং কঔল। টিম ম্যানেজারের এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত। যদিও তাঁরা এও বলছেন, যেহেতু এটা বিশ্বকাপ, তাই গ্রাহাম আর্নল্ড কোনও সমঝোতা করতে নারাজ।

গ্যারাং কঔলের প্রশংসায় পঞ্চমুখ টিম-ম্যানেজার গ্রাহাম আর্নল্ড। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি মরসুমে একটি ম্যাচেও গ্যারাং খেলেনি ঠিকই। কিন্তু ওর মধ্যে গোলের খিদে রয়েছে। তার একটা কারণ বয়স খুব কম। ট্রেন্টকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল। কিন্তু ক্ষেত্র বিশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আসন্ন বিশ্বকাপে খেলতে পারছে না মিড ফিল্ডার টম রজিক। টিম ম্যানেজারকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত সমস্যা রয়েছে। তাই, তার পক্ষে এবারের বিশ্বকাপে কোনওভাবেই খেলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার স্কোয়াড আরও বড় চমক রয়েছে। গোলরক্ষক ম্যাট রিয়ানের বিকল্প হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে মিচ ল্যাঙ্গেরেককে। অধিনায়ক রিয়ান এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন সুরাপান করেও স্টেডিয়ামে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, তবে….

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00