Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবলমাঠে জোর করে ঢোকার চেষ্টা, পদপিষ্ট হয়ে হত কমপক্ষে আট

ঘটনাটি ঘটেছে ক্যামেরুনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলাচলাকালীন ফুটবল মাঠে জোরজবরদস্তি ঢুকতে গিয়ে পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে আটজন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত বহু। সংখ্যাটা ৫০-য়ের কাছাকাছি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের এক নার্স। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ক্যামেরুনে। বিবিসির খবর অনুযায়ী, পল বিয়া স্টেডিয়ামে চলছিল আফ্রিকা নেশন কাপ। স্টেডিয়ামের দর্শক ধারণের সংখ্যা ৬০ হাজার হলেও করোনার কারণে সীমিত সংখ্যক দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আর মাঠের বাইরে সেই সময় হাজির ছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। তারা দরজা ভেঙে মাঠের ভিতরে ঢোকার চেষ্টা করে। কে কার আগে ঢুকবে, তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। আর হুড়োহুড়িতে চাপা পড়েন আট ফুটবল পাগল দর্শক।

বিবিসির তরফ থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লিওক্যাডিয়া বংবেন। তাঁর বয়ান অনুযায়ী, ‘খেলা শুরু হওয়ার আগে থেকে স্টেডিয়ামের বাইরে ছিলেন কয়েক হাজার দর্শক। রেফারি খেলা শুরুর নির্দেশ দিতেই মাঠের বাইরে কয়েক হাজার দর্শক। তারা স্টেডিয়ামের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। শুরু হয় ধাক্কাধাক্কি।সেই ধাক্কাধাক্কিতে পায়ের তলায় চাপা পড়েন শিশু-সহ ছয়।এটা অত্যন্ত দুঃখজনক’।

সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ছবি। ছবিতে দেখা গিয়েছে, এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে জুতো, জামা। কারও হাত থেকে ছিটকে যাওয়া হাতঘড়ি ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল সিএএফ জানিয়েছে, তারা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00