Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেরার হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন ৯০ জন

Share:

আন্তর্জানিক ডেস্ক :  আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি দুর্ঘটনায় মৃত্য ৯০ জনেরও বেশি। জানা যায় ফেরি ডুবে মানুষের প্রাণহানি ঘটেছে। সেখানকার কর্মকতারা জানান ফেরিতে প্রায় ১৩০ জনের মত যাত্রী ছিল।এদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিভাবে এই ফেরি দূর্ঘটনা এবং কেন তাঁরা ফেরিতে সকলে উঠেছিলেন তা এখনও পরিস্কার নয় তবে তানামপুলার প্রাদেশিক মন্ত্রী জেইমি নেটো বলেন, কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ফেরির আরোহীরা। যারা নিহত হয়েছেন তাঁদের মধ্যে অনেক শিশুও রয়েছে।জানা গেছে ফেরিটি লুঙ্গা থেকে নামপুলা উপকূল হয়ে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল।ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের ভার নিতে না পেরে ফেরিটি ডুবে যায়।সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি’তে দেখা গেছে, সৈকতে মৃতদেহ সারি করে জমা করা হয়েছে।

নাম্পুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো জানান, নৌকাটিতে অতিরিক্ত মানুষ ছিল। তবে এটি যাত্রী বহন করার জন্য উপযুক্ত ছিল না, তাই ডুবে গেছে। তিনি জানান, এখন পর্যন্ত তারা ৯১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।

জানুয়ারি থেকে আফ্রিকার বিভিন্ন দেশে কলেরা ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। মোজাম্বিকের নামপুলা এলাকাতেও তা ছড়িয়ে পড়ে। মূলত, ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা তাদের বাসস্থান ছেড়ে পালাচ্ছিলেন এমনটাই জানান নামপুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো। আপাতত মৃতদেহ সারি করে রাখা হয়েছে এবং চিহ্নিতকরণ চলছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00