Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনের আগেই পাকিস্তান পুলিশ ষ্টেশনে জঙ্গি হামলা, নিহত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা। আর হামলার জেরে প্রাণ হারিয়েছেন ১০জন পুলিশ কর্মকর্তা। পাশাপাশি হামলার কারণে অন্তত ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।  খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান আখতার হায়াত গান্দাপুর জানিয়েছেন , ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ স্টেশনে একটি হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার প্রসঙ্গে  পাকিস্তানের দ্রাবান অঞ্চলের এক কর্মকর্তা জানান, সোমবার স্থানীয় সময় রাত ৩ টে নাগাদ জঙ্গিরা পুলিশ স্টেশনে অনুপ্রবেশ করে । এরপরেই কনস্টেবলদের সঙ্গে স্নাইপার ব্যবহার করে হামলা চালায়। তিনি বলেন, ‘৩০ জনের বেশি সন্ত্রাসী তিন দিক থেকে হামলা চালায়। সেখানে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলে।‘

দ্রবনের ডেপুটি পুলিশ সুপার মালিক আনিস উল হাসান বলেন, ‘পুলিশ ভবনে প্রবেশের পর সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। আর তাতেই প্রাণ হারান ১০ জন পুলিশ কর্মকর্তা। চলতি সপ্তাহের শেষের দিকে জাতীয় নির্বাচন। আর তাঁর আগেই পাকিস্তানের পুলিশ ষ্টেশনে জঙ্গি হামলা। আর তাতেই বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই ষ্টেশন চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশি নিরাপত্তায়। কারা এই হামলা চালাল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00