Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাতার আসছেন ম্যাক্রোঁ, ধর্মরক্ষার ডাক মুসলিম সমাজের

ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল দেখতে কাতার আসছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে লাগল ধর্মের ছোঁয়া।

ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল দেখতে কাতার আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দুই দলের সেমিফাইনাল বুধবার। ম্যাক্রোঁর কাতার সফরের খবর শুনে মুসলিম সমাজ একজোট। তারা আল্লাহর সম্মান রক্ষার ডাক দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে সেই বার্তায়।

ফ্রান্সে ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়ে ঔদা ক্যাস্তেরা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাতার সফরের খবর দিতে গিয়ে জানান, আগমী বুধবার প্রেসিডেন্ট কাতার যাবেন। প্রশাসনিকস্তরে বৈঠকের কোনও খবর আপাতত নয়। বৈঠক করলে সেটা জানিয়ে দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার মহম্মদ আল হাসনাত সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন – বুধবারের সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে মুসলিম ধর্মাবলম্বী সব মানুষের কাছে আমার বিশেষ আর্জি রইল। শুনলাম, বুধবারের ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল ম্যাচ দেখতে কাতার যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।মুসলাম সম্প্রদায়ের মানুষ এবং মরক্কোবাসীর কাছে আমার আর্জি – আপনারা গলা তুলুন। আল্লাহর সম্মান বাঁচানোর সময় হয়েছে। একজন মুসলিম হিসেবে আপনাদের কাছে আর্জি আপনারা একজোট হন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে জবাব দেওয়ার সময় হয়েছে।

অনেকেই সেই ডাকে সাড়া দিয়েছেন। সূত্রের খবর, ফ্রান্স-মরক্কো সেমিফাইনালে ম্যাক্রোঁকে বিক্ষোভের সামনে পড়তে হতে পারে। ইমানুয়েল ম্যাক্রোর সফর উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত কাতার। অন্যদিকে, ম্যাচ চলাকালীন যাতে কেউ ম্যাক্রোঁর বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ দেখাতে না পারে, তার জন্য প্রশাসনিকস্তরেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। 

আরও পডু়ন ইতিহাস গড়ে দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00