Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাকিস্তানে সেনাপ্রধানই সবচেয়ে শক্তিশালী’, বিস্ফোরক ইমরান

তাঁর ক্ষমতায় ফেরা আটকাতে সেনাবাহিনী সক্ণীরিয় বলেও অভিযোগ করেছেন পিটিআই সুপ্রিমো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধানের অভিযোগ, ‘তিনি যাতে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে না ফিরতে পারেন তার জন্য সক্রিয় সেনাবাহিনী। আর সেই কারণেই নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারির মতো মাফিয়াদের প্রশ্রয় দিয়ে চলেছে।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানায়নি সেনাবাহিনী।

লাহোরে জামান পার্কের বাড়ি থেকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে পিটিআই সুপ্রিমো বলেন, ‘সবাই জানে, দেশের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন সেনাপ্রধান। সবাই তাঁর নির্দেশ অনুসরণ করে চলেন। দেশের বর্তমান সেনা প্রশাসন দুর্নীতিতে যুক্ত জারদারি ও শরিফদের মতো মাফিয়াদের পাশে দাঁড়িয়েছে। তাদের লক্ষ্য একটাই, আমি যেন কোনও মতেই আর ক্ষমতায় ফিরতে না পারি।’

সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারতপতি উমর আতা বান্দিয়ালের ক্ষমতা খর্ব করার জন্য পাকিস্তানের জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। শুধু তাই নয়, নওয়াজ শরিফ জমানায় বিচারপতি হিসেবে যারা নিয়োগ পেয়েছিলেন তারা ইতিমধ্যেই রাজনৈতিক প্রভুদের পাশে দাঁড়াতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের অন্দরে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে তার সমালোচনা করে ৭০ বছর বয়সী রাজনেতা বলেছেন, ‘গণতন্ত্র আর সংবিধানকে বাঁছাতে দেশের মানুষের উচিত সুপ্রিম কোর্টের পাশে এসে দাঁড়ানো। বিচার ব্যবস্থাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করা।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00