Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine Battle: ‘ভাইরাস আক্রমণ করেছে’, রাশিয়াকে কটাক্ষ ইউক্রেন প্রেসিডেন্টের

গত আটদিনে ৯ হাজার রুশ সেনা খতম হয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙবেন, তবু মচকাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আট দিনে পা দিল। তুমুল যুদ্ধ চলছে দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে। আর তার মধ্যেই রাশিয়াকে ভাইরাস বলে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এদিন জেলেনস্কি নতুন এক ভিডিও বার্তায় রাশিয়ার হামলাকে কটাক্ষ করে বলেন, ‘গত দু’বছর আগে ইউরোপে থাবা বসিয়েছিল করোনাভাইরাস। আর সপ্তাহ খানেক আগে আরও এক ভাইরাস এখানে থাবা বসিয়েছে।’ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন জয়ী হবে বলেও এদিন আশাবাদ ব্যক্ত করেছেন জেলেনস্কি। তাঁর কথায়, ‘এখনও পর্যন্ত ইউক্রেনে হামলাকারী ৯ হাজার রুশ সেনাকে নিকেশ করা হয়েছে। রুশ সেনাদের বলছি, যদি বেঁচে থাকতে চান, তাহলে অবিলম্বে দেশে ফিরে যান। ইউক্রেনের মাটি ছেড়ে পাততাড়ি গোটান।’

শত্রু শিবিরের প্রধান সেনাপতি তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনি রুশ ভাষাভাষীর জন্য লড়ুন। পুরো বিশ্বের জন্য লড়াই করার ইজারা আপনাকে কেউ দেয়নি। নিজের বাড়িতে ফিরে যান।’

অন্যদিকে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করার পরে আট দিনে ১০ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন বলে জাতিসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00