Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শপথের আগেই ট্রাম্পের হবু মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সবেমাত্র মার্কিন মুলুকের গদিতে ট্রাম্প শাসনের প্রত্যাবর্তন ঘটেছে। এখনও শপথ নেওয়া বাকি। এরইমধ্যে ট্রাম্পের হবু মন্ত্রীদের কয়েকজনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা ইতিমধ্যেই বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এই সংক্রান্ত ভুয়ো ফোনকলের তথ্য পেয়েছে। তবে এর নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার এইসব হুমকি এসেছে।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমে আরও সস্তা হল সোনা, লক্ষ্মীবারে কলকাতায় হলুদ ধাতুর বাজারদর কত?

হুমকি পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিরা। অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও রয়েছেন। হুমকি পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তাঁর বাড়িতে এসেছিলেন। সে সময় তাঁর সাত সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। পুলিশরাই তাঁকে হুমকির তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিন তাঁর বাড়িতে ‘পাইপ বোমা হামলার’ হুমকির কথা জানিয়েছেন এবং তিনি বলেন, হুমকির সঙ্গে ফিলিস্তিনপন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছে। লি জেলডিন আরও বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হুমকি পাওয়ার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুনঃ শিল্পপতিরাই পরম বন্ধু, ৫ বছরে ১০ লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ মকুব

ইতিমধ্যেই হুমকির অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন আসন্ন ট্রাম্প রাজত্বের একাধিক হবু মন্ত্রী। তাঁর মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক রোলিন্স, ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ, আবাসনমন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লোরি শাভেজ-ডিরেমার। হুমকির বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের তরফে থেকে জানানো প্রতিক্রিয়ায় বলা হয়েছে, হুমকির ঘটনাগুলি সম্পর্কে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সবটা জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই এখন দেখার বিষয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00