Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনে আচমকা বন্ধ আকাশপথ, বিপাকে হাজার হাজার যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বিভ্রাট। ফলে বন্ধ করা হল যুক্তরাজ্যের বিমান ওঠানামা। হ্যাম্পশায়ারের সোয়ানউইকে অবস্থিত ন্যাশানাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এনএটিএস) কর্তৃপক্ষ জানিয়েছে যে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে কিছু সমস্যা দেখা গিয়েছে। ফলে যাত্রী সুরক্ষার স্বার্থে স্থগিত রাখা হয়েছে বিমান চলাচল। আন্তর্জাতিক পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তা জানানো হয়নি।

আচমকাই বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।লন্ডন সহ হিথ্রো, স্ট্যানস্টেড, গ্যাটউইক বিমানবন্দরের বাইরে ভিড় জমেছে। স্কটিশ বিমান সংস্থা লোগানএয়ার এবং ইজিজেট ইতিমধ্যেই যাত্রীদের জানিয়ে দিয়েছে, গন্তব্যের বিমান ছাড়তে দেরি হতে পারে। অসুবিধার কারণে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এনএটিএস। হাঙ্গেরির বুদাপেস্ট সহ একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন লন্ডনগামী বহু বিমান যাত্রী। ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটেনের আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00