Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফ্রিকার থেকে কি সোমালিয়ান প্লেট আলাদা হয়ে জুড়তে পারে ভারতে ? আশঙ্কায় বিজ্ঞানীরা

Share:

নিজস্ব প্রতিনিধি :  পৃ্থিবী সৃষ্টির রহস্য নিয়ে বিজ্ঞানীরা আজও আবিষ্কার করে চলেছে নিত্যনতুন তথ্য। যা শুনলে চমকে যাবেন আপনিও। সেই আদি থেকে বর্তমান, বর্তমান শুধু নয়,ভবিষ্যতে কেমন হবে পৃথিবীর হাল তা নিয়ে গবেষণায় ব্যস্ত বিজ্ঞানীরা। আর এরমধ্যেই ভারত ও আফ্রিকার ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানী মহল।

আফ্রিকা দুটো মহাদেশীয় পাত,নিউবিয়ান প্লেট ও সোমালিয়ান প্লেটে বিভক্ত হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছে ভবিষ্যতে এই সোমলিয়ান প্লেট ভারতীয় উপমহাদেশে উপকুলে এসে ধাক্কা খাবে। ফলস্বরূপ ভূকম্পনের ফলে বর্তমানে গুজরাট, মুম্বই, কেরালা, গোয়া সহ সমগ্র পশ্চিম উপকুলে পর্বতমালা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ফলে সেই এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩০ ডিগ্রি কমে যেতে পারে।

শুধু তাই নয় এই বিভাজনের ফলে তৈরি হতে পারে মহাসাগর। ভবিষ্যতে কী হবে তা হয়তো আগে থেকে বলা যায় না। তবে আধুনিক বিজ্ঞান ভবিষ্যতের আভাস দিতে পারে বইকি। আর এই পূর্ভাবাস দিয়েছে বিজ্ঞানী মহল। ১.৩ মিলিয়ন বছর ধরে রিফটিং ঘটেছে। তবে এই ভোলবদল দেখার জন্য এই যুগের মানব কেউই বেঁচে থাকবে না। নিউইয়র্ক প্রকাশিত একটি গবেষণা অনুসারে, একটি নতুন মহাসাগর তৈরি হতে কয়েক মিলিয়ন বছর সময় লাগবে।

উল্লেখ্য ২৬শে সেপ্টেম্বর, ২০০৫-এ, সোমালি প্লেট বরাবর অবস্থিত আগ্নেয়গিরির একটি ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে মাটিতে একটি বড় ফাটল তৈরি হয়েছিল। এরপর এই ফাটল সৃষ্টির পর বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, পূর্ব আফ্রিকান রিফ্ট নামে পরিচিত এই অঞ্চলের ভূমি অবশেষে ভেঙ্গে যাবে এবং পূর্ব ইথিওপিয়া এবং জিবুতি নিয়ে একটি নতুন দ্বীপ তৈরি করবে যার মধ্যে একটি নতুন সমুদ্র থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00