Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নারী স্বাধীনতায় সরব তালিবান, জবরদস্তি বিয়ে নয়

এই মর্মে তারা ডিক্রি জারি করেছে,

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নারী স্বাধীনতা নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তানের তালিবান সরকার। জানিয়ে দিল, জোর করে বা মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের বিয়ে দেওয়া যাবে না। এই মর্মে তারা ডিক্রি জারি করেছে, যেখানে বলা হয়েছে এই নির্দেশ তাদের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দাজার। ডিক্রিতে মহিলাদের জোর করে বিয়েতে আপত্তি তোলার পাশাপাশি স্বামীহীনাদের অধিকারের প্রসঙ্গ তোলা হয়েছে।

ডিক্রি বলছে,‘ কোনও অবস্থাতেই মহিলাদের জোর করে বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি যেসব মহিলার স্বামী গত হয়েছেন, সেই সব মহিলা তাদের স্বামীর সম্পত্তির অর্ধেকের বেশি পাওয়ার অধিকারী।’ তালিবান সরকারের এই সিদ্ধান্ত যে ব্যতিক্রমী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আন্তর্জাতিকমহলের একাংশ বলছে, তালিবান মানেই তারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না। বিশ্বাস করে না তাদের অবাধ বিচরণের। কাবুল শাসনের দায়িত্বভার গ্রহণের পর তারা একের পর এক পদক্ষেপ করেছে। স্কুলে মেয়েদের পঠন-পাঠনের ওপর জারি করেছে একাধিক শর্ত। সেই শর্তের মধ্যে রয়েছে মেয়েদের স্কুলে একমাত্র মহিলা শিক্ষকরাই পড়াতে পারেন। স্কুল-শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে পরতে হবে বোরখা। যদিও আফগানিস্তানের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা বন্ধ। কারণ, যাঁরা পড়াবেন, তাঁরা দেশ ছাড়া।

পাশাপাশি সে দেশে দেখা দিয়েছে আর্থিক সংকট। আন্তর্জাতিকমহলের কাছে তারা আর্জি জানিয়েছে আর্থিক সাহায্যের। যদিও আন্তর্জাতিকমহল তাদের আর্জিতে সাড়া দিতে অস্বীকার করেছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00