Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিঙ্গাপুরে ১৬টি প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গাপুরে কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিল সেই দেশের প্রশাসন। ১৬টি প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিল সিঙ্গাপুরের খাদ্য সংস্থা। এই সব কীটপতঙ্গের মধ্যে রয়েছে ঝিঁঝিপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশমপোকা। এই ঘোষণার পর অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষই খুশি হয়েছে।

তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলি চিন, থাইল্যান্ড ও ভিয়েতনামের নিয়ন্ত্রিত খামার থেকে কীটপতঙ্গ আনার প্রস্তুতি নিচ্ছে। সিঙ্গাপুর খাদ্য সংস্থা (এসএফএ) অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা কার্যকর হবে। আমদানি করা বা স্থানীয়ভাবে চাষ করা কীটপতঙ্গকে অবশ্যই কঠোর খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ মেনে চলতে হবে। জানা যাচ্ছে, এই সব কীটপতঙ্গের মধ্যে প্রোটিনের উপাদান রয়েছে। তাই এটিকে মাংসের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে।

২০২২ সাল থেকেই ১৬টি প্রজাতির পতঙ্গকে খাদ্যের তালিকাভুক্ত করার বিষয়ে আলোচনা শুরু করে সিঙ্গাপুর খাদ্য সংস্থা। ২০২১ সালের এপ্রিল মাসে এসএফএ-এর তরফে জানানো হয়, চলতি বছরের শেষের দিক থেকে ১৬টি প্রজাতির কীটপতঙ্গকে খাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। পরবর্তীকালে অবশ্য সেই সময়সীমার মেয়াদ বাড়ানো হয়। অনুমোদনে দেরি হওয়ায় অনেক সংস্থাই আগ্রহ হারাচ্ছিল। সম্প্রতি সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এই বিষয়ে অনুমতি দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00