Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গভর্নরকে সপাটে চড়, ভাইরাল ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে গত শনিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মঞ্চে উঠে সপাটে ইরানের গভর্নর  জেনইনোলাবিদেন খোরামকে সপাটে চড় মারলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত শনিবার। খবর দিয়েছে ইরানের আধা সরকারি সংবাদসংস্থা ফার্স অনলাইন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জেনইনোলাবিদেন খোরাম সম্প্রতি পূর্ব আজারবাইজান শহরের গভর্নরের দায়িত্ব নেন।

চড় মারার ঘটনাটি ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলের তাবরিজ শহরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন জেনইনোলাবিদেন। এক ব্যক্তি ধিরে ধিরে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে তিনি মঞ্চে উঠেক সপাটে গভর্নরকে চড় মারেন। এরপরেই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটকান। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃতের নাম আইয়ুব আলিজাদেহ। জানা গিয়েছে, তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য।

কী কারণে এই হামলা, সে ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। তবে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিতর্কের কেন্দ্রে রয়েছে করোনা টিকাকরণ। সে পুলিশকে জানিয়েছে, টিকাকরণ কেন্দ্রে তাঁর স্ত্রীকে একজন পুরুষ টিকা দিয়েছেন। এই ঘটনায় সে মর্মাহত। সেই ঘটনার প্রতিবাদেই গভর্নরকে সে চড় মেরেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00