Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনে চার বছরের শিশুর শরীরে H3N8 স্ট্রেনের হামলা

আক্রান্ত শিশু সেখানকার একটি হাসপাতালে ভর্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের চার বছরের শিশুর শরীরে এবার থাবা বসাল H3N8। আক্রান্ত শিশু সেখানকার একটি হাসপাতালে ভর্তি । সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন এই খবর দিতে গিয়ে জানিয়েছে, শিশুটির বাড়ি হেনান প্রদেশে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শিশুটির জন্য হাসপাতালে খোলা হয়েছে স্পেশ্যাল কেয়ার ইউনিট।
H3N8 ভাইরাসের প্রথম হদিশ মেলে ২০০২ সালে। প্রথম দিকে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছিল ঘোড়া, কুকুর এবং তিমি মাছ। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত আক্রান্ত শিশুটির শরীরে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। এই ভাইরাসে অন্যান্যদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে।
তবে স্বাস্থ্য কমিশন বিষয়টিকে কোনভাবেই হালকা করে দেখতে নারাজ। কমিশনের তরফ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, মরা পশুপাখিদের থেকে দূরে থাকা প্রয়োজন। কারও যদি শ্বাস নিতে কষ্ট হয় বা জ্বর আসে, তাহলে অবিলম্বে নিকটবর্তী হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজন বোধ করলে সংশ্লিষ্টকে ভর্তি করতে পারে।

এদিকে, চিনের করোনা পরিস্থিতি কিছুটা হলে বদলেছে। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। সাংহাইয়ের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে। জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষার ওপর। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে মানুষ যেন ঘরের বাইরে না যান। পরিস্থিতি মোকাবিলা করতে প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করতে পারে স্থানীয় প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00