Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেপালে ভূমিধসে নিহত অন্তত ৩ শিশু সহ ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে ৩ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। শনিবার(২৯ই জুন) দেশটির এক সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায়।

নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছে, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যখন ঘটনাটি ঘটে তখন ঐ পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুইজন শিশুও।

তিনি আরও জানান, সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। সেখানে তিন বছর বয়সী এক শিশুসহ মায়ের মৃত্যু হয়। পাশাপাশি গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই ভূমিধসের ঘটনায় প্রাণহানী হয়েছে অনেকের।

উল্লেখ্য, এটা প্রথম নয়, এরা কিছু দিন আগেও নেপালে ভারী বর্ষণে দুই দিনে ভূমিধস, বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছিল।জুনের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষা মৌসুমে বেশিরভাগ পার্বত্য নেপালে বন্যা ও ভূমিধসে প্রতি বছর শত শত মানুষ মারা যায়। এই সময়টা আতঙ্কের মধ্যে কাটে নেপালবাসীর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00