Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের আমেরিকায় বন্দুক হামলা, মৃত ৭

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নতুন ঘটনা নয়। নতুন বছর শুরু  থেকেই  মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে বন্দুক হামলা । আর তারজেরেই প্রাণ হারাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মঙ্গলবার ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে দুটি পৃথক বাড়িতে  চলে বন্দুক হামলা। আর এই হামলার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন।

পুলিশ জানিয়েছে, ইলিনয়ের জোলিয়েটের ওয়েস্ট একর রোডের ২২০০ ব্লকে এই গোলা গুলির ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রধান বিল ইভান্স বলেন, দুটি বাড়িতে মোট সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই সন্দেহভাজনকে শনাক্ত করা গিয়েছে। হামলাকারী হলেন, ২৩ বছর বয়সী রোমিও ন্যান্স। তবে অভিযুক্তকে আদৌ আটক করা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

গত ৩ রা ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আচমকাই বন্দুক হামলা। এই হামলার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪ জন এবং আহত হয়েছিলেন ১ জন। তবে এই ঘটনার পরে হামলাকারী নিজেও নিহত হয়। এই হামলার পর ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো সতর্কতার কারণে একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, বিপুল সংখ্যক বন্দুক হামলা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। চলতি বছরের প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। আর তাতেই উদ্বেগ বাড়ছে মার্কিন প্রশাসনের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00